শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

সীমান্তে এখনই সেনা মোতায়েন নয় : ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পড়ার ঘটনায় সরকার এ মুহূর্তে সেনা মোতায়েন করা নিয়ে কিছু ভাবছে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

খুরশেদ আলম বলেন, আজ সবাইকে নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে। বাংলাদেশের যত এজেন্সি আছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। বিজিবি ও কোস্টগার্ডকে বর্ডারে সজাগ থাকতে বলা হয়েছে। প্রয়োজনে বিজিবি ও কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন করা হবে।

রোহিঙ্গারা যাতে সাগর বা অন্য কোনো জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্তে সেনা মোতায়েনের কথা সরকার এ মুহূর্তে ভাবছে না।

এর আগে গত ২০, ২৮ আগস্ট ও ৩ সেপ্টেম্বর মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বাংলাদেশে এসে পড়ে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ