শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

যশোর বোর্ডের স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নড়াইলে ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে যশোর শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া এসএসসির বাংলা দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলা দ্বিতীয়পত্রের শুধুমাত্র সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের দিন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বহুনির্বাচনি অংশের পরীক্ষা স্থগিত করা হয়।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার প্যারীশংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে প্রথমপত্রের বদলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয়পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র পাওয়া যায়। যার ফলে বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ