বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি কার্যালয়ের সামনে শাওনের প্রথম জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল কর্মী শাওনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় জানাজা শেষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়।

এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফ্রিজিং ভ্যানে করে শাওনের মরদেহ বিএনপি কার্যালয়ে আনা হয়। জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাওনের মরদেহ নিয়ে ফ্রিজিং ভ্যানটি মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয়।

গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শহীদুল ইসলাম শাওন আহত হন। রাতেই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শাওন মারা যান। তিনি মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় আগামীকাল শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ