বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

ইডেন বন্ধ, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর হঠাৎ করে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইডেন কলেজ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শিক্ষার্থীদের এই তথ্য জানানো হয়।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১ অক্টোবর থেকে দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

শিক্ষার্থীরা জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়েছে। ১ অক্টোবর থেকে পূজার ছুটি শুরু হচ্ছে। তাই ৩০ সেপ্টেম্বর থেকে হল ছাড়তে আবাসিক ছাত্রীদের নির্দেশ দেওয়া হচ্ছে। ৮ অক্টোবর পর্যন্ত হল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে গত শনিবার ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস। এরইমধ্যে ইডেন কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিতও করা হয়েছে। এছাড়া ১৬ নেতকর্মীকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ