বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

৩০০ আসনে প্রার্থী দিবে খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দিবে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ শনিবার (১ অক্টোবর) সকালে ঢাকার কামরাঙ্গীচর জামিয়া নুরিয়া মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে উমূমী সম্মেলনে এ কথা জানিয়েছেন দলের আমির আতাউল্লা হাফেজ্জী।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধী সব নির্বাচনেই খেলাফত আন্দোলন অংশগ্রহণ করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও খেলাফত আন্দোলন অংশগ্রহণ করবে।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, দলটির প্রতিষ্ঠাতা হাফেজ্জী হুজুর যে উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমরাও সবাই একই উদ্দেশ্য নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনারা সবাই সবাই নিজ নিজ এলাকায় নির্বাচন করার প্রস্তুতি নেবেন।

দলটির মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, আমরা নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করবো এবং যে সব আসন ফাঁকা আছে সেগুলোও পূরণ করার চেষ্টা করবো।

এসময় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিনসহ বেশ কয়েকজন নেতা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ