বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


চিকিৎসা সেবার মানভেদে শ্রেণিভুক্ত করা হবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নানা ব্যাধি নিয়ে সরকারি হাসপাতালের চেয়ে বেশির ভাগ রোগী ছোটেন বেসরকারি প্রতিষ্ঠানে।

যেখানে নিজেদের মতো করে প্রতিটি অস্ত্রোপচার থেকে শুরু করে ওষুধের দাম নির্ধারণ করে প্রতিষ্ঠানগুলো। চিকিৎসার মান অনুযায়ী সরকারিভাবে ক্যাটাগরি (শ্রেণি) ভিত্তিক কোনো নীতিমালা না থাকায় যেনতেনভাবে চলছে এসব স্বাস্থ্যকেন্দ্র।

তবে এসব প্রতিষ্ঠানকে নিয়মের মধ্যে আনতে শ্রেণি পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে দাম নির্ধারণ সহজ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বেসরকারি হাসপাতালে ফি নির্ধারণী সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলোকে ক্যাটেগরাইজড (শ্রেণিভুক্ত) করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি। মান অনুযায়ী এ, বি ও সি (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারি) ক্যাটাগরি হিসেবে থাকবে। যে হাসপাতালের যে সক্ষমতা আছে সেই সক্ষমতার বাইরে ওই হাসপাতাল চিকিৎসা দিতে পারবে না।

যে হাসপাতালের সিজার করার বা হার্টের চিকিৎসা করার যন্ত্রপাতি নাই সে হাসপাতাল ওই চিকিৎসা দেওয়া মানেই রোগীর জীবন সংকটাপন্ন করা। এ জন্যই হাসপাতালগুলোকে চিকিৎসা সেবার মান অনুযায়ী শ্রেণিভুক্তকরণসহ সঠিক ফি নির্ধারণ করে দিতে এরই মধ্যে কাজ শুরু করে দেওয়া হয়েছে।’

ইচ্ছেমতো ফি নির্ধারণ করায় চিকিৎসা ব্যয় বাড়ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘দেশের বেসরকারি মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর একেকটির জন্য একেক রকম ফি থাকায় দেশের মানুষের চিকিৎসার ব্যয়ভার বেড়ে গেছে। এক হাসপাতালে ফি ১০ হাজার টাকা হলে, অন্য হাসপাতালে বিল ওঠে ৫০ হাজার টাকা বা ১ লাখ টাকা। এতে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি চলতে পারে না। আমরা আগেও বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করা নিয়ে সভা করেছি।’

এর আগে সকালে অন্য একটি বৈঠকে দেশের স্বাস্থ্যসেবায় মানোন্নয়নে প্রাইমারি স্বাস্থ্যসেবা বৃদ্ধির ওপর জোর à