শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

ভয়াবহ রূপ নিতে পারে সুপার সাইক্লোন 'সিত্রাং'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে ভয়াবহ রূপ নিতে পারে সুপার সাইক্লোন 'সিত্রাং'। ক্ষয়ক্ষতির দিক দিয়ে ঝড়টি সিডরের মতোই ভয়াবহ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি চলতি অক্টোবরে বঙ্গোপসাগরে 'নিম্নচাপ তৈরির' মাধ্যমে সুপার সাইক্লোন আকারে বাংলাদেশ ও ভারতে আঘাত হানতে পারে।

বিএমডি আরও জানায়, ২৪ অক্টোবরের মধ্যে এটি উল্লেখিত অঞ্চলে আঘাত হানলে, এতে বাংলাদেশের সুন্দরবনের উপকূলীয় এলাকা এবং ভারতের সুন্দরবন ও অন্ধ্র প্রদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে দিন যতো ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে চলছে নানা আলোচনা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) শুক্রবার (১৪ অক্টোবর) জানিয়েছে, এটি একটি স্বাভাবিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এ ব্যাপারে বাংলাদেশ সতর্ক রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো: এনামুর রহমান বলেন, জিএফএস জানিয়েছে যে ১৭ অক্টোবর এটি ঝড়ে পরিণত হবে। ঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ এবং আমাদের সুন্দরবনের কিছু অংশে আঘাত হানতে পারে।

এদিকে চলতি মাসের শুরুতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও দিয়েছিল বিএমডি। কিন্তু এরপর এ বিষয়ে আর কোনো তথ্য জানাননি তারা। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারা (আবহাওয়াবিদ) বলেছেন, এটা বেশি করে পর্যবেক্ষণ করতে হবে। বঙ্গোপসাগরে এখনও কোনো নিম্নচাপ তৈরি হয়নি। আমরা এ ব্যাপারে সতর্ক আছি। শব্দ উপকূলে পৌঁছেছে, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ