শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান, জরিমানা সাড়ে ৪ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনুমোদনহীন অবৈধ ওষুধ বিক্রির অপরাধে আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবির পরিচালিত দুটি প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো, ওষুধ বিক্রির ই-কমার্স সাইট- আল্টিমেট অর্গানিক লাইফ এবং আমদানিকারক প্রতিষ্ঠান ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনাল।

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর আফতাব নগরে জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদফতর। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

তিনি বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আফতাব নগর হেলথ রেভুলেশন নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। এখানে ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বার রয়েছে।

অভিযানকালে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে আল্টিমেট অর্গানিক লাইফকে সাড়ে তিন লাখ এবং অবৈধভাবে ওষুধ আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনালকে এক লাখ টাকাসহ মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত ৩ বছর ধরে প্রচলিত ধারার চিকিৎসার তুলনায় একটু আলাদা ধরনের চিকিৎসা-পরামর্শ দিয়ে আলোচিত হন জাহাঙ্গীর কবির। তার ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন কমানো, জীবনধারা পরিবর্তন, সেক্স হরমোন বাড়ানোর উপায় ইত্যাদি পরামর্শ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ