মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

১০ ডিসেম্বর তারিখটা বিএনপির খুুব প্রিয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ ডিসেম্বর তারিখটা বিএনপির খুব পছন্দ, কেন পছন্দ সেটাও জানি।

১৯৭১ সালের ১০ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মিশন শুরু হয়েছিল। ১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনসহ বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়। পরে তাদের হত্যা করা হয়। এ কারণের এই দিনটি তাদের খুব প্রিয়।

৪ ডিসেম্বর, রোববার চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভোট চুরির মাধ্যমে ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিল খালেদা জিয়া। তাই জনগণ তাকে মেনে নেয়নি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। ওরা সব সময় ভোট চুরি করেই ক্ষমতায় আসতে চায়। গণতান্ত্রিক ধারা তাদের পছন্দ না। গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। সম্প্রতি চট্টগ্রামে ২৯টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বিজয়ের মাসে এগুলো চট্টগ্রামবাসীর জন্য আমার উপহার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ