বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুরআন সুন্নার আইন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ॥ সাবেক মন্ত্রী খেলাফত মজলিশের আমীরে মজলিশ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ইসলামের বিধান হচ্ছে মানুষকে ভালবাসা। চেনো অথবা না চেনো সালাম দাও। সালাম দিলে মহব্বত বাড়ে। ইসলামের সাথে যাদের দুশমনি রয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে করো। যতই বাঁধা আসুক না কেনো কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠা করতে প্রয়োজনে বুকের রক্ত দিতে হবে।

বর্তমানে দেশে জাহেলিয়াতের যুগ চলছে। দেশে প্রতিনিয়িত খুন গুম হচ্ছে। তাই কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠা করতে খেলাফত মজলিশের নেতা কর্মী ছাড়া ও দেশের মানুষ একযোগে কাজ করতে হবে।

০৭ ডিসেম্বর বুধবার বিকালে স্থানীয় শহীদ মিনারে খেলাফত মজলিশ বানিয়াচং উপজেলা শাখা কতৃক আয়োজিত উলামা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উরোক্ত কথা গুলো বলেন। খেলাফত মজলিশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ আব্দুল মুকিত সালেহের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

খেলাফত মজলিশের নায়েবে আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ, যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন, সিলেট জেলা সভাপতি সৈয়দ মুশাহিদ আলী, সিলেটের সহকারী জোন পরিচালক প্রভাষক আব্দুল করিম, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব হোসাইন আহমদ নূরী চৌধরী ও সাধারন সম্পাদক এডভোকেট মোঃ ছারোয়ার রহমান চৌধুরী, খেলাফত মজলিশ নেতা মাওলানা আ.শ.ম. নজরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, শাহ মাওলানা খলিল আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা রিয়াদ আল আসাদ, মাওলানা বদরুল আলম আনছারী প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের অংশ গ্রহনে শহীদ মিনার এলাকা ছিল কানায় কানায় ভরপুর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ