বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে আড়াই শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৭৯৪ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী বেড়েছে পৌনে তিন লাখেরও বেশি।

আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৮ লাখ ১১ হাজার ৯১১ জন। এর মধ্যে মারা গেছে ৬৬ লাখ ৪৯ হাজার ৬৪০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ১৪৭ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৫০ জন এবং মারা গেছেন ২৪৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬১৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫১৬ জন এবং মারা গেছেন ১১৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬০৪ জন এবং মারা গেছেন ২৪ জন।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৪৪ জন এবং মারা গেছেন ৪৫ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৪ জন এবং মারা গেছেন ২২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন এবং মারা গেছেন ১০ জন। ব্রাজিলে মারা গেছেন ১৬৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২২১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ