মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিনজনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইনমন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন তিন বিচারপতি হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন। বিকেল চারটায় সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ বর্তমানে আপিল বিভাগে ৬ জন বিচারপতি রয়েছেন। নতুন তিন বিচারপতি যুক্ত হওয়ায় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ