মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

শেরপুর জেলা আ.লীগের সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ সাড়ে সাত বছর পর আজ শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে বেলা ১১টায় এ সম্মেলন শুরু হবে। সম্মেলনকে ঘিরে জেলা শহরজুড়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

প্রায় এক সপ্তাহের প্রস্তুতির পর সম্মেলনের কেন্দ্রীয় নেতাকর্মীদের জন্য ১২০ ফুট দৈর্ঘ্যের ও ৬০ ফুট প্রস্থের সম্মেলন মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে বুধবার। মঞ্চ তৈরিতে কাজ করেছেন প্রায় অর্ধশত শ্রমিক। এই মঞ্চে একই সঙ্গে দুইশ অতিথি বসতে পারবেন। মঞ্চের ওপরে বিশালাকৃতির একটি ব্যানার টানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে দলের একাধিক সূত্রে জানা গেছে।

এছাড়া বিশেষ অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং। এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। সম্মেলন সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ