মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

তৃতীয় দিনে ৫৯০ কোটি টাকা ধার শোধ করল ইসলামি ব্যাংকগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরিয়াহভিত্তিক ব্যাংকের জন্য সোমবার থেকে ‘ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ) সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধা চালুর পরের দুই দিনে (মঙ্গলবার ও বুধবার) দেশের পাঁচটি ইসলামি ব্যাংক ৫ হাজার ২৪৭ কোটি টাকা ধার নিয়েছিল।

তৃতীয় দিনে (বৃহস্পতিবার) নতুন করে ধার না নিয়ে বরং ৫৯০ কোটি টাকা পরিশোধ করেছে ওই ব্যাংকগুলো। এতে বৃহস্পতিবার ইসলামি ব্যাংকগুলোর মোট ধারের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৫৭ কোটি টাকা।

জানা গেছে, ‘ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ)’ এর আওতায় প্রথম দুই দিনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ১৪ দিনের স্বল্পমেয়াদে মোট ৫ হাজার ২৪৭ কোটি টাকা ধার নিয়েছিল। এর মধ্যে মঙ্গলবার ধার নেয় ৩ হাজার ৯৯৫ কোটি টাকা। আর বুধবার নেয় ১ হাজার ২৫২ কোটি টাকা।

এই ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সবচেয়ে বেশি টাকা ধার নিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, আমানত উত্তোলনের কারণে বেশ কয়েকটি ইসলামী ব্যাংক এখনও তারল্য সংকটে ভুগছে।

ইসলামী ব্যাংকের ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা বলেছেন, গত কয়েকদিনে আমাদের ব্যাংক থেকে কিছু করপোরেট আমানত তুলে নেওয়া হয়েছে, এর ফলে আমাদের তারল্য সংকটের দ্রুত অবনতি হয়েছে। অন্যদিকে, অনেক ছোট গ্রাহক নতুন আমানতও করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, আমরা এখন গ্রাহকদের আরও ভাল সেবা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের শাখা নেটওয়ার্কগুলো ভাল পারফর্ম করছে।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে একটি ব্যাংকের এমডি জানিয়েছেন, এমনকি কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার মধ্যেও, কিছু ইসলামী ব্যাংক তাদের সংকট মোকাবিলায় সাধারণ ব্যাংকগুলোর কাছ থেকে দীর্ঘমেয়াদী ঋণের সন্ধান করছে, বিশেষ করে যাদের তারল্যের অবস্থা ভালো, তারা কমপক্ষে তিন মাসের জন্য ঋণ চাইছে।

তবে, সব ইসলামী ব্যাংকই তারল্য সংকটে নেই বলেও দাবি করেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডেà