মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কামাল উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কমিশনের নতুন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও পাঁচজন অবৈতনিক সদস্যকে নিয়োগ দেন। জাতীয় মানবাধিকার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কামাল উদ্দিন জাতীয় মানবাধিকার কমিশনে থাকাকালীন বাংলাদেশের সুপ্রিল কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছে সাবেক সচিব সেলিম রেজা। তাকেও মানবাধিকার কমিশন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন বলে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সেলিম রেজা কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালনকালীন সুপ্রিম কোর্টের একজন বিচারপতির বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

একইসঙ্গে মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে পাঁচ বিশিষ্ট জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। জাতীয় মানবাধিকার কমিশন আইন অনুযায়ী অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন- সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমিনুল ইসলাম, খাগড়াছড়ির চেম্বার অব কমার্সের সভাপতি কংজরী চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাওসার আহমেদ।

তারা কমিশনের অবৈতনিক সদস্য পদে অধিষ্ঠিত থাকাকালীন কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য কমিশন নির্ধারিত হারে সম্মানী ও ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ