মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

‘সমন্বিত উদ্যোগে বিদ্যুৎ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সমন্বিত উদ্যোগে বিদ্যুৎ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশের জন্য স্মার্ট প্রযুক্তির ব্যাপক প্রয়োগ সর্বসাধারণের সত্যিকারের সেবার জন্য কার্যকরী অবদান রাখবে। যেকোনো সমস্যার উদ্ভব হলে প্রযুক্তি ব্যবহার করে তা চিহ্নিত করা এবং সে অনুযায়ী সমাধান করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে “ওয়ার্কশপ অন এনইএসসিও'এস এক্সপেরিয়েন্স টুয়ার্ডস স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, বিতরণ কোম্পানিগুলোর কার্যক্রম যত আধুনিক হবে, গ্রাহকরা তত ভালো সেবা পাবে। কোম্পানিগুলোকে সিস্টেম লস কমানোর বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করতে হবে।

কোম্পানিগুলোকে নিজেদের আয় বাড়ানোর পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিতরণ প্রতিষ্ঠানগুলো সোলার প্রজেক্টের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এসময় তিনি নেসকোর স্মার্ট বিতরণ ব্যবস্থা উন্নয়নের প্রয়াসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের উদ্যোগ গ্রাহককে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. নুরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও যুক্তরাষ্ট্রের এনআরইসিএ ইন্টারন্যাশনাল -এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. ড্যান ওয়াডেল এবং নেসকো লি: এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম।

-এসআর