মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ নেই: ডিবিপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ তা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেছেন, মানুষ নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছে। কাউকে বাধা দেয়া হচ্ছে না, আটকও করা হচ্ছে না।

আজ শনিবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, যেহেতু এটি একটি বৈধ সমাবেশ, তাই সমাবেশ শেষ করে বিএনপি চলে যেতে পারে। শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। আর যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেছেন, সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে মোতায়েন করা হয়েছে ৩২ হাজার সদস্য।

সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, গোলাপবাগে সমাবেশ শেষ করে স্বাভাবিকভাবে ফিরে যাবেন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু কেউ যদি কোনও নাশকতার চেষ্টা করে, সরকারি এবং জনগণের সম্পদের ভাংচুরের চেষ্টা করে তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাস্তায় সমাবেশ যাতে না হয় সেজন্য নয়াপল্টনের রাস্তা বন্ধ আছে। সময়মতো খুলে দেওয়া হবে। ডিএমপির কর্মকর্তারা আজও সমাবেশের আশপাশের এলাকা পরিদর্শন করেছেন। তারা আশা করছেন, সমাবেশ শেষ করে সবাই শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাবেন।

-এসআর