মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

‘রমজানে ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজান মাসেনিত্য প্রয়োজনীয় ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর রয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিন দিনের সফরে রংপুরে এসে ডায়াবেটিস সমিতির একটি অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস উলপক্ষে বিশেষ বিবেচনায় আটটি জরুরি পণ্যের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে অন্যান্য ব্যবসায়ীদের ক্ষতি হবার কোনো কারণ নেই। কারণ যারা বাকিতে আমদানির সুবিধা পাবেন তাদেরকে ডেফার্ড পেমেন্ট বা ছয় মাসের মধ্যে পেমেন্ট দিতে পারে, এমন শর্ত রয়েছে।

বিএনপি রাজপথে আন্দোলন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিএনপি বড় রাজনীতিক দল, আন্দোলন তারা করবে। সবচেয়ে বড় কথা নির্বাচনই গণতন্ত্রের শেষ কথা। রাজপথে আন্দোলন করে কেউ কাউকে সরিয়ে দেবে, এটা সম্ভব নয়। তাদের প্রতি আহ্বান, গণতান্ত্রিক আন্দোলন করে আগামী নির্বাচনে সবাইকে নির্বাচনে আসা উচিত। তাহলেই দেশ শান্তিতে থাকবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ডলারের যা দাম বেড়েছে আমাদের ইমপোর্ট আইটেমগুলোর উপর তার প্রভাব পড়েছে। বাণিজ্য মন্ত্রণালয় তখন ডলারের ভ্যেলু ধরে হিসেব করে। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এখনও মূল্যস্থিতি কমই আছে। যার কারণে খুব বেশি প্রভাব পড়েনি। মানুষের ক্রয় ক্ষমতার সীমাবদ্ধতা আছে। সব মিলিয়ে অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি।

তিনি আরো বলেন, শীতকালীন পণ্যের দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে। আর চাল, ডাল, তেল ও চিনিসহ যেসব পণ্য আমদানি করতে হয়, তার দামতো বিশ্ব বাজরের ওপর নির্ভর করে। এটা কখন কমবে বা বাড়বে বলা বড় মুশকিল। টিসিবি এক কোটি পরিবারকে পণ্য দিচ্ছে, এটা চলমান থাকবে।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমরা চাই ফেয়ার নির্বাচন হোক। মুখে বলব ফেয়ার হোক, আর কাজ করব অন্যটা সেটাতো হবে না। আমি যা বলি তাই, মনে প্রাণেও সেটা বিশ্বাস করি। সাধারণ মানুষ যেমনটা চায়, তেমনটাই হোক। এলাকার উন্নয়নও হোক। আওয়ামী লীগ বড় দল, সেকারণে ঐক্যবদ্ধভাবে কাজ করলে রংপুর সিটি নির্বাচনে খারাপ ফলাফল হবার কথা নয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জাসেম বিন জুম্মন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ