শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

২৬ মার্চের আগেই বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা: মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৬ মার্চের আগেই বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে জাতীয় কমিটি কাজ করছে। এ পর্যন্ত ১ হাজার ৫০০ বুদ্ধিজীবীর নাম যুক্ত করেছি। নতুনভাবে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি, আগামী ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।'

তিনি বলেন, 'বাংলাদেশে খুব কম পরিবার আছে যারা মুক্তিযুদ্ধে তাদের স্বজন হারায়নি। আমাদের দেশে একজন সাবেক প্রধানমন্ত্রী আছেন, যিনি বলেন যে এতো লোক মারা যায়নি। যুদ্ধে এতো হত্যাকাণ্ড হয়নি। প্রকৃত শহীদের সংখ্যা বিতর্কিত করার জন্য তিনি এসব বলছেন।’

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। কিন্তু তাদের দোসররা আত্মসমর্পণ করেনি। তারা এদেশে ঘাপটি মেরে আছে। তারা সব সময় দেশবিরোধী চক্রান্ত করছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ