মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

‘রোববার বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ছয়জন সংসদ সদস্য পদত্যাগ করায় শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের তফসিল রোববার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর৷

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশনের সভাকক্ষে ১৮ ডিসেম্বর আমাদের কমিশন সভা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সে সভায় শূণ্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে আলোচনা হবে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এর আগে, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির সাত এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরদিন ১১ ডিসেম্বর দলটির পাঁচজন এমপি সশরীরে স্পিকারের কাছে ছয়জনের পদত্যাগপত্র জমা দেন।

এছাড়া বিএনপির এমপি হারুন অর রশিদ দেশের বাহিরে থাকায় ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে সেটি গৃহীত হয়নি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ