মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ইষ্ট লন্ডনের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রচন্ড শীত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে গত সোমবার (১২ ডিসেম্বর) প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী,সহসভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহ নূর মিয়া,সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ, টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসে নব যোগদানকারি‌ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি কবি আলহাজ্ব সৈয়দ রফিকুল হক ও আলহাজ্ব শহিদুল্লাহ ভূঁইয়া।

সমাবেশ নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার সুমহান লক্ষ্যে ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর উপ-মহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস বাংলার বুখারী আল্লামা আজিজুল হক রহ. এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়।

গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তার নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দীর্ঘ ৩৩ বছরে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও মুসলিম উম্মাহের কল্যাণে কাজ করে এক গৌরব উজ্জ্বল ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের সবা