মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সরকার উন্নয়নের নামে মানুষকে কবর দিয়েছে : কর্নেল অলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধের কিংবদন্তি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের নামে মানুষকে কবর দিয়েছে। বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে গিয়ে মানুষের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে। দেশে ১৫ দিন বা ১ মাস চলার মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ নাই। দেশীয় মুদ্রার ভয়ঙ্কর সংকট সৃষ্টি হয়েছে। মানুষের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ ৩ গুণ বেড়েছে।

শনিবার সকালে রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসে এলডিপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের লক্ষ্য মানুষের সেবা করা নয়, ধ্বংস করা। তারা এখন ধ্বংসের খেলায় মেতে উঠেছে। যারা তাদের দল করে না, তাদের যেখানে পাও সেখানে ধ্বংস করো এটা এখন এই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করে, বিএনপি অফিসে হামলা করে সরকার ১০ তারিখের বিএনপির সমাবেশ পণ্ড করতে চেয়েছিলো। সারাদেশে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীর নামে গায়েবি মামলা দেওয়া হয়েছিলো। তারপরেও বিএনপির ১০ তারিখের গণসমাবেশ সফল হয়েছে। লাখ লাখ সাধারণ মানুষ অংশ নিয়েছে। এই গণসমাবেশ প্রমাণ করেছে মামলা-হামলা, গুলি চালিয়েও আন্দোলন দমানো যায় না।

এলডিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাড. এসএম মোরশেদ, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন মানিক, যুববিষয়ক সম্পাদক আমান সোবহান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জসিম, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, ঢাকা মহানগর পূর্ব এলডিপির সভাপতি সোলায়মান প্রমূখ।

কেএল/