শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

হেফাজতে ইসলামের সম্মেলন সম্পন্ন, ৭ দফা ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: সাত দফা দাবি ঘোষাণা করে সমাপ্ত হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর কাজী বশির মিলনায়তনে হেফাজতের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে এ ৭ দফা ঘোষণা করা হয়।

৭ দফার মধ্যে রয়েছে এক. কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। দুই. হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সব মামলা প্রত্যাহার করতে হবে। তিন. নবী সা.কে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান চালু করতে হবে। চার. কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। পাঁচ. জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ছয়. জাতীয় শিক্ষা কমিশনে হাইয়াতুল উলিয়ার নেতৃবৃন্দের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সাত. আসন্ন ইজতেমায় দিল্লীর মাওলানা সাদ কান্ধলভিকে বাংলাদেশে আসার অনুমতি প্রদান থেকে সরকারকে বিরত থাকতে হবে।

এছাড়া হেফাজতে ইসলামের পরবর্তী কর্মসূচী বিষয়ে সম্মেলনে জানানো হয়, অনতিবিলম্বে হেফাজতের জেলা-উপজেলা কমিটি পূনর্গঠন করা হবে। জেলায় জেলায় শানে রিসালাত সম্মেলন করা হবে। তাছাড়া ঢাকায় জাতীয় শানে রিসালাত সম্মেলন করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ