মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত বিবর্তনবাদ বাতিল করতে হবে: আল্লামা উবায়দুল্লাহ ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ। মুসলমান শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য করে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। ডারউইনের বিবর্তনবাদ সম্পূর্ণ কোরআন-হাদিস বিরোধী মতবাদ। নাস্তিক্য মতবাদ। পাঠ্যপুস্তক থেকে ডারউইনের বিতর্কিত বিবর্তনবাদ বাতিল করে পূর্বের মতো ইসলামী বিষয়ক পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে।

গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা উবায়দুল্লাহ ফারুক এসব কথা বলেন।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মাসউদ আহমদের সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাসসান মাহমুদ ও সিনিয়র শিক্ষক মাওলানা জয়নুল আবেদীনের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরো বক্তব্য রাখেন, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার নাজিমে তালিমাত ও শায়খুল হাদিস মুফতি মকবুল হোসাইন কাসেমী, মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী, ও মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী প্রমুখ।

বক্তারা আরো বলেন, কওমি মাদ্রাসা হচ্ছে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষালয়। কওমির সন্তানরা স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত প্রহরী। ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সদা-সর্বদা কাজ করে যাচ্ছে কওমি আলেমরা।

উল্লেখ্য, জামিয়া মাদানিয়া বারিধারা থেকে২০২১-২০২২ শিক্ষাবর্ষে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে দাওরায়ে হাদিসে পঞ্চম স্থান সহ ৩টি, ফযীলতে ১টি, সানাবিয়াতে ৭টি, মুতাওয়াসসিতাহ ১ম, ৪র্থ ও ৭ম সহ ২২টি, ইবতেদাইয়্যা ৫ম,৬ষ্ট সহ ৩৬টি, হিফজুল কোরআনে ১ম সহ ৩ টি সর্বমোট ৭২ জন মেধা তালিকায় স্থান করেন।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে প্রায় ৫ লক্ষ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্à