মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ হয়েছে। গ্রাম হচ্ছে শহর। এটা বিরোধী রাজনৈতিক দলের সহ্য হচ্ছে না। তারা দেশবিরোধী নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় নাটোরে অনিমা চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়। যুদ্ধ বিধ্বস্ত এক দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। গণতন্ত্রের পথ রুদ্ধ করে সেনা শাসনের জন্ম হয়। সমানে পাল্লা দিয়ে চলে ইতিহাস বিকৃতি।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের একটি রোল মডেল। দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। এরই মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা শিরিন আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ড. নিজাম উদ্দিন আহমেদ, ট্রেজারার আবউস সালাম হাওলাদার।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ