মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সড়কে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সড়ক-মহাসড়কে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেশের ১০০টি মহাসড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের বিস্ময়। তার নেতৃত্ব ও অনুপ্রেরণায় আমরা অসাধ্যকে সাধন করছি।

সেতুমন্ত্রী বলেন, দেশকে স্মার্ট করতে হলে সড়কগুলোকে আরও স্মার্ট করতে হবে। রাস্তায় ও পরিবহনে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি যখন দায়িত্ব দিয়েছিলেন ২০১১ সালের শেষ দিকে তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি এখানে পারবে কি না। আমি বলেছিলাম কাজের জায়গা চাই। আমাকে কাজের জায়গা দিন। আপনার ছায়া থাকলে পারব। এরপর দায়িত্ব পাই।

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে এসব উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আপনি কী চান আমি বুঝতাম। আর আমি কী চাই সেটা মন্ত্রণালয়ে বুঝতো। আপনার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে আমরা টিম স্পিরিট নিয়ে কাজ করেছি। অনেক বাধা থাকলেও আমরা অতিক্রম করেছি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ