শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

সরকারি স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তি নীতিমালায় সংশোধন আনা হয়েছে। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সহোদর বা যমজ ভাই-বোন যদি আগে থেকে অধ্যয়নরত থাকে তাদের ক্ষেত্রে অপরজন ভর্তি কমিটিতে আবেদন করতে পারবে।

সোমবার (১৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী ১৫ জানুয়ারির পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি কমিটি আবেদন যাচাই-বাছাই করে ভর্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ সুবিধা একটি পরিবারে সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে সহোদর বা যমজ ভাই-বোনের ভর্তি-সংক্রান্ত একটি আদেশ জারি করেছিল। ওই আদেশের অনুচ্ছেদ ২-এর ২.৬ এ উল্লিখিত সহোদর বা যমজ ভাই-বোনের ভর্তির আবেদন করতে পারবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ