বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করবে বিজিবি-বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীমান্ত হত্যা,চোরাচালান ও অনুপ্রবেশ রোধে আবার যৌথ ভাবে কাজ করার ব্যাপারে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ।

এছাড়া আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার অঙ্গীকারও করা হয়েছে এ বৈঠকে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) আয়োজনে বেনাপোল বিওপি সম্মেলন কক্ষে এ পতাকা বৈঠকে অংশ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিজিবি ও বিএসএফ যৌথভাবে এসব কথা জানায়।

এর আগে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে শূন্যরেখায় ফুলেল শুভেচ্ছা জানায় বিজিবি।

পরে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ ও ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেক্টর কমান্ডার রাকেশ কুমার।

এসময় আরও উপস্থিত ছিলেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, লেফটেন্যান্ট
কর্নেল কামরুল আহসান, খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন নয় কর্মকর্তা ও বিএসএফের কমান্ডিং অফিসার ত্রিপাঠি, অনুরাগ মানি, অলক কুমারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ