বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ঠাণ্ডাজনিত রোগে দুই মাসে ৮৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাণ্ডাজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতি থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং তিন জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৫৮ হাজার ৪৭৮ জন। একই সময়ে এ রোগে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৬৯ জন। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর মোট সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ১৯০ জন। একই সময়ে এ রোগে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ