বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

এবার ডিসি সম্মেলনে থাকছে ২৬টি অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ২৬টি অধিবেশন থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। যেখানে ২০টি কার্যঅধিবেশন থাকবে  বলে জানান তিনি।

রোববার (২২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ডিসি সম্মেলন উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মো. মাহবুব হোসেন জানান, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই সম্মেলন হবে। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলন উদ্বোধন করা হবে।

এই সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও স্পিকারের সাথেও সাক্ষাৎ করে তাদের কাছ থেকে নির্দেশনা গ্রহণ করবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, প্রথমটি হলো সরকারের বিভিন্ন নীতি, কৌশল ও নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে মাঠ পর্যায়ের জেলা প্রশাসকরা মতবিনিময় করবেন। এরপর তাদের পক্ষ থেকে নির্দেশনা, অনুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দ্বিতীয়ত সরকারের বিভিন্ন নির্দেশনা, নীতি ও অনুশাসন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গেলে যে চ্যালেঞ্জের তারা সম্মুখীন হন, যে অভিজ্ঞতা তারা সঞ্চয় করেন বা মাঠ পর্যায়ে যে বাস্তবতার সম্মুখীন হন তারা, তার ভিত্তিতে বিভিন্ন সংস্কারের প্রস্তাব করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ