শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে যা লাগবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমিআজ শুরু হয়েছে।

আজ রোববার (২২ জানুয়ারি) থেকে আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে এই কার্যক্রম চলবে।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর মোট ১ হাজার ২শ জন শিক্ষার্থী ঢাকা কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির সুযোগ পাবেন। এক্ষেত্রে বিজ্ঞান বিভাগে ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

যে পদ্ধতিতে সম্পন্ন হবে ভর্তি কার্যক্রম

পরিশোধ করতে হবে ভর্তি ফি: বোর্ড বৃত্তি ছাড়া মনোনয়নপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ৪৪৩৬ টাকা, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ৪৩৩৬ টাকা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৪৩৩৬ টাকা পরিশোধ করতে হবে।

অপরদিকে এসএসসি বা সমমান পরীক্ষায় বিভিন্ন শিক্ষাবোর্ড থেকে বৃত্তি পাওয়া মনোনয়নপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ৪৩১৬ টাকা, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ৪২১৬ টাকা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৪২১৬ টাকা পরিশোধ করতে হবে।

তবে এক্ষেত্রে বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় বোর্ড বৃত্তি পাওয়া শিক্ষার্থীকে বৃত্তির গেজেটের কপিসহ উপযুক্ত প্রমাণাদি ভর্তি কমিটির কাছে দাখিল করে বেতনের টাকা কর্তনের অনুমতি গ্রহণ করতে হবে।

শিক্ষা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানতে হবে যেসব নিয়ম

শুধুমাত্র শিক্ষা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২৩ জানুয়ারি সকাল ১১টায় স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। এরপর যাচাই-বাছাই শেষে কলেজের ভর্তি ফি জমা দেওয়ার অনুমোদন নিতে হবে।

এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজগুলো হলো:

১. শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর বা সংস্থায় ঢাকা মহানগর বা বিভাগ বা জেলায় কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র।

২. সংশ্লিষ্ট কর্মকর্তা নিজস্ব দপ্তরের প্রধান হলে সেক্ষেত্রে তাঁর একধাপ উপরের উর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র।

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানতে হবে যেসব নিয়ম

শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২৩ জানুয়ারি সকাল ১০টায় স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজসহ ভর্তি ফি জমা দেওয়ার জন্য অনুমোদন নিতে হবে।

মুক্তিযোদ্ধা কোটা সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে-

১. এসএসসি'র মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

২. মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট কপি, সনদের মূল কপি ও ফটোকপি।

৩. মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এসএসসি'র সনদপত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৪. মুক্তিযোদ্ধা দাদা হলে শিক্ষার্থীর পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এসএসসি সনদের ফটোকপি বা এসএসসি (পাস) না হলে অনলাইন জন্ম নিবন্ধনের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৫. মুক্তিযোদ্ধা নানা হলে শিক্ষার্থীর মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এসএসসি সনদের ফটোকপি বা এসএসসি (পাস) না হলে অনলাইন জন্ম নিবন্ধনের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৬. অনলাইন থেকে ডাউনলোড করা কপিতে মুক্তিযোদ্ধার বিস্তারিত তথ্য যেখানে স্বামী বা স্ত্রীর নামসহ পোষ্যদের নাম অর্ন্তভুক্ত রয়েছে।

৭. শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের অনলাইন কপি।

৮. মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক প্রত্যয়নপত্র।

>> অনলাইনে ভর্তি ফরম পূরণ করবেন যেভাবে

১. ঢাকা কলেজের ভর্তির ওয়েবসাইট http://dhakacollege.eshiksabd.com এ গিয়ে নিম্নোক্ত ইউজার নেম ও পাসওয়ার্ড
দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

২. এক্ষেত্রে User Name: dcstudent এবং Password: dcstudent দিয়ে সাইন ইন করতে হবে।

৩. এরপর এডমিশন অপশনে ক্লিক করে ক্লিক ফর নিউ এডমিশন (Click for New Admission) এ ক্লিক করতে হবে।

৪. ছয় ডিজিটের মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে ক্লিক করলে ভর্তি ফরম আসবে।

৫. ভর্তি ফরমের তথ্যাদি পূরণ করে সেভ বাটন ক্লিক করে কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এছাড়াও ভর্তি ফি মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ, উপায়, নগদ এবং রকেটের মাধ্যমে প্রদান করলে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইলে ভর্তি সম্পন্ন হওয়ার এসএমএস যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ