বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

শেষ হচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার সব আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার সব আয়োজন।

আজ রোববার (২২ জানুয়ারি) বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে। বেলা ১২টার মধ্যে মোনাজাত হতে পারে। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বলেন, বেলা ১১টা থেকে ১২টার মধ্যে সুবিধাজনক সময়ে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন ইজতেমায় আদি তাবলীগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় আলমী শুরার অনুসারীদের বিশ্ব ইজতেমা। আলমি শুরার তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাকরাইলের মুরব্বি ও শূরা সদস্য হাফেজ মাওলানা যোবায়ের আহমদ পরিচালনা করেন। এরপর চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হয়েছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার আয়োজন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ