বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে ৭ ট্রেন ভাড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: েআগামীকাল রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে অনুষ্ঠিত হবে। যেখানে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের জন্য লোকাল রুটে চলাচলকারী সাতটি ট্রেন ভাড়া করেছেন দলের নেতারা।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

তিনি জানান, ট্রেনগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও রোহনপুর স্টেশন থেকে দুটি এবং জয়পুরহাটের পাঁচবিবি স্টেশন, বগুড়ার সান্তাহার স্টেশন, নাটোর স্টেশন, সিরাজগঞ্জ স্টেশন ও রাজশাহীর আড়ানী স্টেশন থেকে অন্য পাঁচটি ট্রেন চলাচল করবে।

আওয়ামী লীগের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে সদর দপ্তর ট্রেনগুলো ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অসীম কুমার তালুকদার। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে ১২ লাখ ৯০ হাজার টাকায় ১০ হাজার ৩০৬ আসনের সাতটি ট্রেন ভাড়া দিয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেনগুলো ভাড়া নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের অগ্রিম ভাড়া পরিশোধ এবং সাধারণ যাত্রী ওঠা-নামার শর্ত দেওয়া হয়েছে। তবে সাতটি ট্রেনের মধ্যে এখন পর্যন্ত একটি ট্রেনের ভাড়া পরিশোধ করা হয়েছে। বাকিগুলোর ভাড়া আজ শনিবারের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান তারা।

অন্যদিকে, নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে সিরাজগঞ্জ-রাজশাহী রুটে একটি পুরো ট্রেনই ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার জনসভায় যেতে রেল বিভাগে আগাম আবেদন ও ভ্যাট-উৎস করসহ নির্ধারিত ভাড়া দিয়ে সিরাজগঞ্জ-রাজশাহী ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে এক দিনের জন্য সিরাজগঞ্জ স্পেশাল ট্রেন ভাড়া করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ