বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। ৪৮ যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাওয়ার সময় বেলুচিস্তানের লাসবেলায় বাসটি খাদে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর দ্য ডনের।

আজ রোববার সকালের এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির স্থানাীয় সংবাদমাধ্যম দ্য ডন। লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম ঘটনার সত্যতা নিশ্চিত করে ডন ডটকমকে বলেন, রোববার সকালে গাড়িটি প্রায় ৪৮ যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল।

তিনি বলেন, দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা দেয় বাসটি। এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং পরে তাতে আগুন ধরে যায়। আঞ্জুম আরও জানান, দুর্ঘটনার পর এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, ইদি ফাউন্ডেশনের সাদ ইদি ডন ডটকমকে বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের হাসপাতালে নেয়ওয়া হয়েছে। সূত্র: ডন নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ