মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ত্রিশালে ট্রাকচাপায় দুই শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় ট্রাকচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন ভ্যানচালক মিলন মিয়া (২৪)। উপজেলার ধানীখোলা চরকুমারিয়া গ্রামের বাসিন্দা তিনি। তবে অপরজনের নাম জানা যায়নি, তিনি ট্রাকের হেলপার।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন গণমাধ্যমকে এতথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক হঠাৎ বৈলর মহাসড়কে বিকল হয়ে যায়। শ্রমিকরা বিকল ট্রাকটি মেরামত এবং মালামাল আনলোড করার জন্য বিকল ট্রাকের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ট্রাকের হেলপার ও এক ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

-টিএ