সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ছাত্রদের মৌলিক যোগ্যতা কেন হচ্ছে না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সাদেকুর রহমান।।

একজন ছাত্র নাহবেমীর জামাত থেকে দাওরা হাদিস পর্যন্ত ৭/৮ বছর পড়াশোনা করে এবং আরবি কিতাবাদী অধ্যয়ন করে।অথচ সে নিজ থেকে সহীহ ভাবে আরবি ইবারত পড়তে পারে না, তরজমা করতে পারেনা, আর তারকীব জিজ্ঞেস করলে তো চেহারা ফ্যাকাসে হয়ে যায়। এর কারণ কী? এর বহুবিধ কারণ রয়েছে। তবে মৌলিকভাবে ছয়টি কারণ আমরা চিহ্নিত করতে পারি।

এক,মীজান, নাহবেমীর ও হেদায়াতুন্নাহু এই জাতীয় বুনিয়াদী কিতাব গুলোর পাঠদান যথার্থ ও সঠিক পন্থায় না হওয়া।
দুই, কর্তৃপক্ষের অসচেতনতা ও যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা।
তিন, তালেবুল ইলমদের উদাসীনতা ও লক্ষ্য স্থির না করা।
চার, পরীক্ষা ও ভালো ফলাফল মুখী পড়াশোনা।
পাঁচ. বাংলা নোট ও গাইড নির্ভরশীল পড়াশোনা।
ষষ্ঠ কারণ: বুনিয়াদি কিতাবের দুর্বলতা থাকা সত্ত্বেও উপরের জামাতে তারাক্কি দিয়ে দেওয়া।

নীচে প্রত্যেকটির সংক্ষিপ্ত বিশ্লেষণ উল্লেখ করা হলো। প্রথম কারণ বুনিয়াদি কিতাবের পাঠদান যথার্থ ও সঠিক পন্থায় না হওয়া। এটা স্বীকৃত বিষয় যে, একটি বিল্ডিং এর মজবুতি ও স্থায়িত্ব নির্ভর করে তার ফাউন্ডেশন মজবুত ও পাকাপোক্ত হওয়ার উপর। এসো আরবী শিখি, মিজান ও মুনশাইব, নাহবেমীর, রওজাতুল আদব, হেদায়াতুন নাহু ও নুরুল ইজাহ এজাতীয় বুনিয়াদি কিতাব গুলোর পাঠদান যথা নিয়মে হয় না। বিশেষ করে একজন ছাত্রের যে মৌলিক তিনটি যোগ্যতা থাকা আবশ্যক (অর্থাৎ সহীহ ভাবে আরবি ইবারত পড়ে তার তরজমা ও তারকীব করতে পারা )এটা মিজান, নাহবেমীর ও হেদায়াতুন নাহু এর উপর নির্ভর করে। কিন্তু আমরা এই তিনটি কিতাব যথা নিয়মে পাঠ দান করি না। ফলে ছাত্রদের কাঙ্খিত যোগ্যতা অর্জিত হয় না।

যেমন নাহবেমীর কিতাবের পাঠদান কেমন হওয়া উচিত? বিস্তারিত আলোচনা দাবি রাখে । তবে মৌলিকভাবে কয়েকটি পদ্ধতি হলো
ক, কিতাবের মৌলিক মাসআলা গুলো ভালো ভাবে মুখস্ত ও জবত করানো । খ.মিছাল গুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া।
গ, ব্যাপক ইজরা ও তামরীন করা ।
ঘ,তারকীব করার মৌলিক ফাউন্ডেশন তৈরি করা।

প্রত্যেক ছাত্রের মধ্যে প্রথমত তারকিবের মৌলিক যোগ্যতা সৃষ্টি করা অর্থাৎ জুমলা ইসমিয়া ও জুমলা ফেলিয়া, খবরিয়া ও ইনশাইয়্যাহর পরিচয় তুলে ধরা। পর্যাপ্ত মিছাল পেশ করার মাধ্যমে ছাত্রদের তারকীবের ফাউন্ডেশনকে পাকাপোক্ত করা।যাতে সে যে কোন জুমলা সামনে আসলে অনায়াসে নির্ভুলভাবে ইনশাইয়্যাহ- খবরিয়া, ইসমিয়া -ফেলিয়া নির্ণয় করতে