সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ঈমান আমল নিয়ে মরতে চাই : মতিয়া চৌধুরী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

 ঈমান ও আমল নিয়ে মরতে চাই বলে সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। বুধবার (২৭ সেপ্টেম্বর) শেরপুরের নকলা উপজেলা মুক্তমঞ্চে বিভিন্ন মসজিদ, মন্দির, মাদরাসা ও কবরস্থানে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সবার কাছে দোয়া চান। এ সময় তিনি ৬৯ লাখ ৬৪ হাজার টাকা অনুদান বিতরণ করেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘ঈমান আমল নিয়ে মরতে চাই। সবাই দোয়া করবেন। জনগণের জন্য জীবন, যৌবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার পক্ষে লড়াই করে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছি। ভবিষ্যতে আরো উন্নয়ন ও মানুষের সেবা করতে চাই।’

অনুষ্ঠানে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ