বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় গ্রামে পানিতে ডুবে ফাহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের রুবেল সরদারের ছেলে।

আজ রোববার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মকলেছুর রহমান ও স্থানীয় সুত্র জানায়, আজ সকালে নিহতের বাবা রুবেল সরদার তার কর্মস্থল শালমারা দাখিল মাদ্রাসায় যায়। শিশুটি মায়ের সাথে খেলা করা অবস্থায় দরজা দিয়ে বের হয়ে আসে। পাশেই মসজিদ সংলগ্ন ডোবায় শিশু পড়ে যায়। মা বাড়িতে খোঁজাখুঁজি করে না পাওয়ায় বের হয়ে দেখে ডোবায় ভেসে উঠছে। তাকে তুলে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

টিএ/