জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি' এই প্রতিপাদ্যে আজ শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১১টায় টাইগারপাস চসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে চসিক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারীরা ওয়ার্ড পর্যায়ে নিবন্ধন কাজ করতে গিয়ে যেসব সমস্যা মোকাবিলা করতে হচ্ছে তা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির হিসেবে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনে সঠিকতা নিশ্চিত করতে