বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

সারা দেশের মহানগর ও জেলা শহরে বিএনপির অনশন আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা শহরে আজ  অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার অনশন করবেন দলটির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর বিএনপি নেতারা জানান, অনশন কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটি সদস্য, কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং পেশাজীবী নেতারাও অংশ নেবেন। এ ছাড়াও যুগপৎ আন্দোলনে শরিক জোট ও দলের শীর্ষ নেতারাও সংহতি জানিয়ে বক্তব্য দেবেন।

কেএল/