বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সাংবাদিকদের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ করছে।

রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেন আঘাত করে।

এদিকে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত (সন্ধ্যা ৬টা) ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চাপা পড়েছেন আরও অনেকে। ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ