বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

এক যুগ পর চিরকুটসহ টাকা ফেরত পাঠাল চোর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

।।মো. সাখাওয়াত হোসেন।।
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারের পোলট্রি ব্যবসায়ী কাইয়ুম মল্লিক। দীর্ঘবছর ধরে এই বাজারে ব্যবসা করে আসছেন তিনি। গত বুধবার (১ নভেম্বর) সকালে দোকান খুলতে গেলে চিরকুটসহ একটি খামে ৩ হাজার টাকা পান কাইয়ুম।


চিরকুটের লেখা পড়েই তার চক্ষু চড়ক গাছ। এক যুগ পর তার দোকান থেকে চুরি যাওয়া টাকা ফেরত দিয়েছে চোর। শুধু তাই নয়, টাকা ফেরত দিয়ে চোর লিখেছে, ‘যেহেতু আপনি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আপনি অবশ্যই জানেন, আল্লাহ তাকে ক্ষমা করেন না, যদি বান্দা ক্ষমা না করেন। ১২-১৩ বছর পর আপনাকে সামান্য টাকাটা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জানি এই সামান্য টাকা আপনার কিছুই হবে না। তাও এই টাকাটা গ্রহণ করে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। এই আশায় আপনাকে ৩ হাজার টাকা পাঠালাম। দয়া করে এটি নিয়ে আমাকে ক্ষমা করে দিন।’

চিরকুটে আরও লেখা রয়েছে, ‘আমাকে চিনবেন কিনা জানি না। কিন্তু আপনি খুব ভালো মানুষ। আমি আপনার দোকান থেকে ছোটবেলায় কিছু...। টাকার পরিমাণ আমার মনে নেই। হয়তো ২০০০, ৩০০০,  বা এর থেকে কম-বেশি হতে পারে।’

‘আমি আসলে গরিব মানুষ। কী বলব, শয়তানের ওয়াসওয়াতেই হোক আর নিজের অভাবের কারণেই হোক, চুরি করার কারণেই হোক আমি আমার ভুল স্বীকার করছি। আসলে আমি বিষয়টা নিয়ে খুব লজ্জিত এবং অনুতপ্ত। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি।’

এ বিষয়ে কাইয়ুম মল্লিক বলেন, ‘প্রতিদিনের মতো গত বুধবার সকালে দোকান খুলতে গিয়ে শাটারের পাশেই দেখি, একটি খাম পড়ে আছে। খামটি উঠিয়ে দেখি, খামের মধ্যে চিঠির মতো মনে হয়। খুলে দেখি একটি চিঠি এবং ৩ হাজার টাকা। আসলে এই মহান ব্যক্তিকে আমি মন থেকে দোয়া করি, তিনি যেন সুখে থাকেন। আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি। আল্লাহ যেন তাকে মাফ করে দেন।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ