চতুর্থ দফায় ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে বাহিনীটির সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পাশাপাশি আগে থেকেই র্যাব ও পুলিশের সদস্যরাও মাঠে রয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ à
