সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


গুড বাই জমিয়ত: জমিয়ত থেকে পদত্যাগ করলেন শাহীনূর পাশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

<নুর আলম>

জমিয়তকে গুড বাই বলে পদত্যাগ করলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী ।

দলীয় সিদ্ধান্ত ছাড়ায় গত বৃহস্পতিবার গণভবনে গিয়ে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন তিনি।

এর একদিন পর শুক্রবার মাওলানা পাশার দল জমিয়ত তার সদস্যপদ স্থগিতের ঘোষণা দেয়। দলটি নীতিগতভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

এরপর শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের কথা জানান।

সেখানে তিনি লিখেছেন, অশ্রুশিক্ত নয়নে প্রাণাধিক প্রিয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে পদত্যাগ করলাম।