জামালপুরে রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এ সময় মারা গেছেন ভ্যানে থাকা আহসান হাবিব (৩৫) নামের এক কনস্টেবল ।
আজ রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে শহরের শেখেরভিটা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ছেড়ে আসা কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখেরভিটা রেল ক্রসিং অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরিফুল ইসলাম নামের আরেক কনস্টেবল। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কল