রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চাঁদপুরের কচুয়ায় হযরত ফাতেমাতুজ জোহরা রা. নূরানী মাদরাসার বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

|| হাসান আল মাহমুদ ||

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়ার দক্ষিণ পূর্ব ডুমুরিয়া হযরত ফাতেমাতুজ জোহরা রা. নূরানী মাদরাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এসময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিজয় র‌্যালি করেছে।

বিজয় র‌্যালি শেষে শিক্ষার্থীদের নূরানী শিক্ষা প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এ সময় আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও কমিটিবৃন্দ মতবিনিময় করেন।

মাদরাসার প্রতি ক্লাসের ১ জনকে নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং আদব-কায়দার উপর ভিত্তি করে কৃতি শিক্ষার্থী পুরস্কার দেয়া হয়। পাশাপাশি ঐ শিক্ষার্থীর অভিভাবককে ‘সচেতন অভিভাবক’ হিসাবে দেয়া হয় সম্মাননা পুরস্কার।

মাদরাসাটির পরিচালক হাফেজ মাওলানা কামাল উদ্দীন-এর সঞ্চালনায় সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, সেক্রেটারী তরিকুল ইসলাম, উপদেষ্টা আবুল বাসার মুন্সী, হাফেজ রাকিব সাহেবসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ