বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

লক্ষ্মীপুরে হাফেজ্জি হুজুর প্রতিষ্ঠিত লুধুয়া মাদরাসার মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হাবিব মুহাম্মাদ 
লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ইশাআতুল উলুম লুধুয়া মাদরাসার ৪৯ তম বার্ষিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল।

সংশিষ্ট সূত্রে জানাযায়, আগামী ২০- ২১ ডিসেম্বর (বুধ ও বৃহস্পতিবার) মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ মাহফিল। প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলবে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম।

মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত হাফেজ্জি হুজুর রহ. এর ছোট ছেলে ও রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত  জামিয়া নূরিয়া মাদরাসার পরিচালক মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। 

মাহফিলের প্রথম দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আরিফ বিন হাবিব ও মুফতি সিবগাতুল্লাহ নূর।  

দ্বিতীয় দিন প্রধান  আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা হাসান জামিল, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মুফতি রিজওয়ান রফিকি ও জাগ্রত কবি মাওলানা মুহিব খান।
এছাড়া আরো উপস্থিত থাকবেন স্থানীয় উলামায়ে কেরাম ও বিশেষ অতিথিবৃন্দ।

মাদরাসার প্রধান মুফতি এবং দফতর সম্পাদক মুফতি আব্দুল্লাহ আওয়ার ইসলামকে বলেন, আগামীকালের মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিগত দিনের তুলনায় এবারের মাহফিল আরো সাড়া পাবে বলে আশাবাদি। হাফেজ্জি হুজুর প্রতিষ্ঠিত  লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলকে কামিয়াব করার জন্য সর্বস্তরের মানুষকে বিশেষ অনুরোধ করছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ