বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

কুষ্টিয়ায় ইমামদের ডেকে নৌকায় ভোট প্রদানের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপপরিচালক মো. হেলালুজ্জামান

ইমামদের অফিসে ডেকে নৌকা প্রতীকে ভোট দিতে নির্দেশ দেওয়ায় কারণে দর্শানো নোটিশ দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপপরিচালক মো. হেলালুজ্জামানকে।

আর স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দুইজন নারীর ওপর হামলা, নির্যাতন ও লাঞ্ছিত করার অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে।

বৃহস্পতিবার বিকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাযহারুল ইসলাম তাদের আগামী ২৪ ডিসেম্বর হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার ডিডি মো. হেলালুজ্জামান শিক্ষক ও ইমামদের ডেকে নিয়ে তার কনফারেন্স রুমে মিটিং করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার ও প্রচারণা করার নির্দেশ দেন। তার নির্দেশনা সরকারি চাকরি ও আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে মো. হেলালুজ্জামানকে নোটিশে নির্দেশিত সময়ে লিখিত বক্তব্যসহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হেলালুজ্জামান জানান, আমার পরিবারের একজন মৃত্যুজনিত কারণে এ মুহূর্তে আমি কর্মস্থলে নেই। নির্বাচনী অনুসন্ধান কমিটির শো-কজ নোটিশ প্রেরণের কথা আমি শুনেছি। আগামী রবিবার আমি আমার লিখিত বক্তব্য নিয়ে হাজির হবো কমিটির সামনে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ