দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার আজ সোমবার থেকে মাঠ পর্যায়ে পাঠানো শুরু হচ্ছে। প্রথম দিনে ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার আর তার সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও পাঠানো হবে এসব উপকরণ। তবে যেসব নির্বাচনি আসনে মামলা রয়েছে সেখানে ব্যালট পেপার পরে পাঠানো হবে। নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে নির্বাচন বর্জন বড় চ্যালেঞ্জ মন্তব্য করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনে এলে আরও ভালো হতো। নির্বাচনটা ব্যালেন্সড হতো। অনেক বিষয়ে আমরা খুব সহজেই পজিটিভ রেজাল্ট পেতাম। এদিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল হাইসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম দিন গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি জেলায়; বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা ও বর