বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মাদক মামলায় সোহাগ মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দেওয়া হয়েছে । এছাড়া এই মামলায় অপর একজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) দুপুরে এই আদেশ দেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ফিরোজ কবির।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ওবায়দুর রহমান।

দন্ডপ্রাপ্ত ২১ বছর বয়সী সোহাগ মিয়া গাইকান্ধা শহরের রেলওয়ে কলোনীর (মহুরীপাড়া) আশরাফুল ইসলামের ছেলে। এছাড়া মামলায় খালাস পাওয়া ওই যুবকের নাম বাবু মিয়া ওরফে হোতা বাবু।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৩০ জানুয়ারী শহরের গোডাউন রোডের সরকারি কৃষি সম্প্রসারণ অফিসের সামনে থেকে সোহাগকে ১১১ দশমিক ৫ গ্রাস হিরোইনসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত হিরোইনের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৫ হাজার টাকা। পরে একইদিন সোহাগের নামে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ।

গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আ্যাডভোকেট ওবায়দুর রহমান জানান, মাদক মামলায় সোহাগকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দিয়েছেন।

অপরদিকে এই মামলায় স্বাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত না হওয়ায় বাবু মিয়া ওরফে হোতা বাবু নামের একজনকে খালাস দেওয়া হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ